মালিকুজ্জামান কাকা
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক তাওহীদ মনি।
স্মরণসভায় বক্তব্য দেন প্রবীণ গুণীজন অধ্যাপক মসিউল আজম, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজ-এর সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক সমাজের কথার নির্বাহী সম্পাদক মামুনুর রহমান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম এবং সাংবাদিক নেতা আইয়ুব হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, এডভোকেট তৌহিদুর রহমান ছিলেন একজন নিপাট ভদ্রলোক, গুণী ব্যক্তিত্ব ও সাংবাদিকতার প্রতি নিবেদিতপ্রাণ মানুষ। প্রেসক্লাব যশোর প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ও কর্মময় জীবন সংগঠনটির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অবদান সাংবাদিক সমাজ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বক্তারা আরও বলেন, একজন গুণী মানুষের মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিভাবককে হারিয়েছে। তাঁর আদর্শ, ব্যক্তিত্ব ও কর্মজীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষপর্বে এডভোকেট তৌহিদুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোক্তার আলী।
এ সময় প্রেসক্লাব যশোরের সদস্যসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply