1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 2, 2026, 6:42 pm
Title :
দক্ষিণ নাগরপুরে গণসংযোগ করলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম *বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের কঠোর হুঁশিয়ারি*- *অপ-সাংবাদিকতা বন্ধ করুন, সাংবাদিকতার সম্মান রক্ষা করুন: সভাপতি মোঃ কুতুব উদ্দিন* বিএড কোর্সে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, বিপাকে শিক্ষার্থীরা আকমল আলীতে জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ অভিযানে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা জব্দ ৪২ বিজিবির অভিযানে ঠাকুরগাঁও পীরগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন উদ্ধার রামুতে ট্রাকের চেসিসের গোপন গাদামে মিলল ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, আটক ১ খুলনায় ফেরির ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ যুবক রাকিব সত্য প্রকাশে বিশেষ অবদানে তাড়াইলের সাংবাদিক আমিনুলকে সম্মাননা কালীগঞ্জে স্টকে অতিরিক্ত সার মজুদ: দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

স্বাভাবিক ছন্দে শুরু হলো সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম: গ্রাহকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 65 Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং কুমিল্লা: বেসরকারি খাতের ৫টি ব্যাংক একত্রিত হয়ে গঠিত নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-এর স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম এখন পুরোদমে শুরু হয়েছে। সরকারি তত্ত্বাবধানে ইসলামি শরিয়াহ মোতাবেক এই ব্যাংকের কার্যক্রম পরিচালিত হওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে আসতে শুরু করেছে।
​নতুন এই ব্যাংকের কার্যক্রম ও গ্রাহকদের আস্থার বিষয়ে কথা হয় সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর কংশনগর উপশাখা, বুড়িচং এর ব্যবস্থাপক মো. মতিউর রহমানের সাথে।
​তিনি এ সময় গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, “স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের। যেহেতু এটি একটি সরকারি ব্যাংক হিসেবে সম্পূর্ণ ইসলামি শরিয়া মোতাবেক পরিচালিত হবে, তাই গ্রাহকগণ সম্পূর্ণ আস্থা রাখতে পারেন।” এছাড়া বর্তমানে ব্যাংকে জমা উত্তোলনের ক্ষেত্রে কোন প্রকার বাধা নেই। গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবে। আর স্থায়ী আমানতের বিপরীতে মুনাফা উত্তোলনে ক্ষেত্রেও কোন প্রকার হেয়ারকাট বা কর্তন নেই।
​ব্যবস্থাপক মো. মতিউর রহমান আরও উল্লেখ করেন, “আমাদের ব্যাংকে গ্রাহকদের জমাকৃত টাকা সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত থাকবে। বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট বিধি ও নির্দেশনা অনুযায়ী আমরা নিজেদের শক্তভাবে দাঁড় করাতে এবং সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছি।”
​সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকিং খাতের বর্তমান প্রেক্ষাপটে সরকারি মালিকানাধীন এই শরিয়াহভিত্তিক ব্যাংকটি সাধারণ মানুষের দোরগোড়ায় নিরাপদ ও আস্থার ব্যাংকিং সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ব্যাংক কর্মকর্তাদের এমন ইতিবাচক ও দায়িত্বশীল বক্তব্য গ্রাহকদের মনে জমে থাকা সংশয় দূর করতে বড় ধরনের সহায়তা করছে।

অনেক গ্রাহক মনে করতেছেন SIBL ব্যাংক বন্ধ হয়ে গেছে কিংবা ওইসব ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব নয় । কিন্তু বাস্তবে ব্যাংকে গিয়ে মনে হলো পূর্বের ন্যায় এই ব্যাংকের অবস্থা এত থমথমে নিরবতা নেই গ্রাহকের আগ্রহ বেড়েছে । বহুগুণে আমানত জমা হচ্ছে । রেমিট্যান্স এর মাত্রা আস্তে আস্তে বাড়তেছে । জমা এবং প্রদানের হার বেড়ে যাচ্ছে । গ্রাহকদের আগ্রহ এই ব্যাংকের অর্জন বহুগুণ বেড়ে যাবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com