1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 29, 2026, 4:53 am
Title :
ময়মনসিংহের ৩৩ নম্বর ওয়ার্ডে জমি বিরোধে হামলার অভিযোগ, আহত ৩ সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার নারীর মৃত্যু নরসিংদীর শিবপুরের ইটাখোলা থেকে শীর্ষ সন্ত্রাসী গ্ৰেফতার ২ ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে ৮১ তম পুলিশ সুপার, ঠাকুরগাঁও এঁর সাথে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত পানিসারা কুলিয়ার ভুক্তভুগির সংবাদ সম্মেলন মিরপুরে ৫০ বছরের পুরনো রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৯ ২৯ শে সেপ্টেম্বর ২০২৬ জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ এর ভিত্তি প্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাগরপুর বাজার পরিচ্ছন্ন রাখতে বণিক সমিতির বিশেষ অভিযান

দ্বিতীয়বারের মতো নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নাগরপুর পাইশানার কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলম

কাজী মোস্তফা রুমি
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 43 Time View

কাজী মোস্তফা রুমি: পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, সততা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নাগরপুরের পাইশানা গ্রামের কৃতিসন্তান মান্দা থানায় কর্মরত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খোরশেদ আলম।

নওগাঁ জেলার মান্দা থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেন।

১১ আগস্ট ২০২৬ নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয় কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নওগাঁ জেলা পুলিশ সুপারের নিকট হতে তিনি এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।

একই জেলায় দ্বিতীয়বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তাঁর নিজ জন্মস্থান নাগরপুরের পাইশানা ও আশপাশের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তাঁর এই অর্জনে স্থানীয়রা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, মোঃ খোরশেদ আলম তাঁর কর্মদক্ষতা, সততা ও মানবিকতার মাধ্যমে ভবিষ্যতেও পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করে সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তাঁর এ সাফল্যে নাগরপুরের পাইশানাবাসী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গর্বিত ও আনন্দিত। তারা তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ কর্মজীবন কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com