1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 3, 2026, 1:06 pm
Title :
নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসিরনগরে অটোচালক হত্যাঃ মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার নলডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ নাগরপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুর পাইশানায় জুমার নামাজ শেষে গণসংযোগ ও তবারক বিতরণ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম কাজীয়াটি জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে ওসি মোহনগঞ্জের সচেতনতামূলক মতবিনিময় রাড্ডা-কাণ্ডের পর এমপি পদত্যাগ: কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি? ধুনটে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মাধ্যমে আজাদ শিল্পীগোষ্ঠীর পথচলা শুরু

জেলা পর্যায়ে বিশেষ অবদান রাখায় সাংবাদিক স্বপনকে দিন প্রতিদিন পত্রিকা পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

Reporter Name
  • Update Time : Thursday, July 30, 2026
  • 21 Time View

এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পর্যায়ে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আহসান হাবিব চৌধুরী স্বপনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গত ২৫ জুলাই শনিবার সকালে ঢাকার কচিকাচার মেলা মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুস সালাম জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা কমিটির সভাপতি ও দিন প্রতিদিন প্রত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আহসান হাবিব চৌধুরী স্বপনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান মাহীন। দিন প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংবাদিক পরিষদের সভাপতি গোলাম ফারুক মজনু, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিএনপির যুগ্ম মহাসচিব মির হোসেন মিরু, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী আব্দুল হানিফ। অন্যান্যের মধ্যে পত্রিকার বার্তা সম্পাদক আফিফা নওশিন, যুগ্ম সম্পাদক রায়হান খন্দকার, ব্যবস্থাপনা সম্পাদক সালে আহম্মদ, সহকারী সম্পাদক হাফেজ মোহাম্মদ পারভেজ, পত্রিকার প্রধান প্রতিবেদক মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দেশের বিভিন্ন জেলা থেকে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পত্রিকার প্রতিনিধিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com