1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 3, 2026, 1:06 pm
Title :
নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসিরনগরে অটোচালক হত্যাঃ মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার নলডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ নাগরপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুর পাইশানায় জুমার নামাজ শেষে গণসংযোগ ও তবারক বিতরণ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম কাজীয়াটি জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে ওসি মোহনগঞ্জের সচেতনতামূলক মতবিনিময় রাড্ডা-কাণ্ডের পর এমপি পদত্যাগ: কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি? ধুনটে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মাধ্যমে আজাদ শিল্পীগোষ্ঠীর পথচলা শুরু

কর্মস্থলে অনুপস্থিত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১২জন চিকিৎসকের বিরুদ্ধে শোকজ

Reporter Name
  • Update Time : Thursday, July 30, 2026
  • 22 Time View

মানিক তালুকদার,মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। হাওর এলাকার জলাশয় বেষ্টিত একটি প্রত্যন্ত জনপদ মোহনগঞ্জ।

হাওর পাড়ের বিশাল জনগোষ্ঠীর একমাত্র স্বাস্থসেবা কেন্দ্র এই মোহনগঞ্জ হাসপাতাল। এখানে শুধু মোহনগঞ্জের মানুষই নয় বরং জেলার খালিয়াজুরী, বারহাট্টা ও পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জের একাংশসহ কয়েকটি উপজেলার সেবা প্রত্যাশি মানুষ এখানে আসে স্বাস্থ্যসেবা নিতে।

অভিযোগ রয়েছে, হাসপাতালের আউটডোর সরকারি নিয়ম তোয়াক্কা না করে দুপুর ১টায় বন্ধ
করে চিকিৎসকগণ প্রাইভেট চেম্বারে চলে যান। সরকারি নিয়মানুযায়ী দুপুর আড়াইটা পর্যন্ত আউটডোর সেবা খোলা রাখার নির্দেশনা রয়েছে। এমতাবস্থায় সেবা প্রত্যাশি অসংখ্য মানুষ আউটডোর চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

২৯ জুলাই. বুধবার বেলা ১:০৯ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের আউটডোরে কোনো চিকিৎসক নেই, কাউন্টারে ছিল না কোনো কর্মচারী। শুধুমাত্র ডিসপেনসারিতে একজন কর্মরত দেখা যায়। এমতাবস্থায় ৩০শে জুলাই বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোমেনুল ইসলাম এর কাছে জানতে চাওয়া হলে তিনি ইনকিলাব কে জানান হাসপাতালে তাদের অনুপস্থিতির বিষয়টি আমি জানতে পেরেছি এ বিষয়ে ১১জন মেডিকেল অফিসার ও একজন ডেন্টাল টেকনোলজিস্ট কে শোকজ নোটিশ দিয়েছি তাদের জবাবের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলাকে বিষয়টি অবগত করলে তিনি জানান তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com