1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 3, 2026, 1:06 pm
Title :
নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসিরনগরে অটোচালক হত্যাঃ মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার নলডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ নাগরপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুর পাইশানায় জুমার নামাজ শেষে গণসংযোগ ও তবারক বিতরণ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম কাজীয়াটি জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে ওসি মোহনগঞ্জের সচেতনতামূলক মতবিনিময় রাড্ডা-কাণ্ডের পর এমপি পদত্যাগ: কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি? ধুনটে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মাধ্যমে আজাদ শিল্পীগোষ্ঠীর পথচলা শুরু

মাদারীপুরে নিরাপদ খাদ্য আইনের মোবাইল কোর্টে সামিয়া বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Thursday, July 30, 2026
  • 37 Time View

সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে সামিয়া বেকারি নামের একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৩০ জুলাই ) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে মাদারীপুর সদর উপজেলার চৌরাস্তা, কুলপদ্দি এলাকার সামিয়া বেকারির ফ্যাক্টরিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিল্লাত হোসেনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম এবং আনসার সদস্যদের একটি চৌকস দল।

অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানের ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকরভাবে বেকারি প্রডাক্টস উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্যে ব্যবহার, অগ্রিম তারিখযুক্ত পাউরুটি, নোংরা পরিবেশ, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকার বিষয়গুলো ধরা পড়ে। এছাড়া সকল পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, কেক তৈরির জন্য ব্যবহৃত রঙিন কাগজ, ফ্লেভার ইত্যাদির যথাযথ সনদ না থাকা, ফ্লোরে খাবার রাখা, রশিদ ও লেবেলবিহীন রাসায়নিকের ব্যবহার এবং কাঁচামালের ক্রয়-বিক্রয় সংক্রান্ত চালান প্রদর্শন করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। এসকল অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ (১,০০,০০০) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

একই সাথে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতে সন্তোষজনক পরিবর্তন না হলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মামলা করা হবে বলে সতর্ক করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com