1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 23, 2026, 4:50 am
Title :
যুক্তরাজ্যে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিসের তৎপরতা সাংবাদিক আলিফ হত্যা মামলা:গ্রেপ্তার অপূর্ব আদালতে, পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান বদরগঞ্জে কাবাডি টুর্নামেন্টে সম্মানিত শ্রমজীবীরা রাউজানে নোয়াপাড়া একতা সংঘের ৩৯তম দুর্গোৎসব: ধর্মীয় আচার, সম্প্রীতি ও শ্রদ্ধার আয়োজন নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রমিজ উদ্দিন ফকিরের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা

জীবন দেওয়ান উজ্জ্বল
  • Update Time : Thursday, October 22, 2026
  • 3 Time View

নিজস্ব প্রতিবেদক: জীবন দেওয়ান উজ্জ্বল

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও জেলার কৃতী সন্তান, ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় প্রদ্যুৎ কুমার তালুকদার সুনামগঞ্জ শহরের নতুনপাড়ায় অবস্থিত জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মণিকাঞ্চন দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী, দপ্তর সম্পাদক শিবু পোদ্দার, পূজা সম্পাদক রতীশ গোস্বামী, সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য্য এবং কার্যকরী সদস্য অ্যাডভোকেট কুশল রাজ পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, তাঁদের পর্যবেক্ষণ অনুযায়ী, চলতি বছর মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে নির্বিঘ্নে পূজা-অর্চনা ও পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন। এ জন্য তাঁরা সরকারপ্রধান, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষের অংশগ্রহণ, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা সবার দায়িত্ব।

তাঁরা আশা প্রকাশ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট থাকবে। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

নিজস্ব প্রতিবেদক
জীবন দেওয়ান উজ্জ্বল
তারিখ: ২২ অক্টোবর ২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com