1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 24, 2026, 7:49 am
Title :
নাগরপুরে নূরে মদিনা মাদ্রাসার ওয়াজ মাহফিলে উদ্বোধক খন্দকার নূরুল মোমেন কায়েস (কোমল) বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বুড়িচংয়ে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু বুড়িচংয়ে শীতের আগাম সবজিতে জমজমাট হাটবাজার, বাড়ছে ক্রেতাদের ভিড় ফয়েজ লেকে বাইকারকে অপহরণ ও ডাকাতি: পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল নওগাঁর মান্দায় মাইকিং করে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, ভিডিও ভাইরাল রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

চীনের আন্তর্জাতিক কোল্ড চেইন এক্সপোতে বাংলাদেশের প্রতিনিধিত্বে ঠাকুরগাঁওয়ের রবিন

মোঃ এইচ আর হাবিব ভান্ডারী
  • Update Time : Thursday, October 22, 2026
  • 13 Time View

মোঃ এইচ আর হাবিব ভান্ডারী, প্রতিনিধি:

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী নেতা গোলাম সারোয়ার রবিন। চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোল্ড চেইন এক্সপো RACC China 2026-এ বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে ফিতা কাটার আনুষ্ঠানিকতাতেও অংশ নেন এই ব্যবসায়ী নেতা।

আয়োজক কর্তৃপক্ষের আমন্ত্রণে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের ১২ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। দলটির নেতৃত্বে রয়েছেন অ্যাসোসিয়েশনের পরিচালক গোলাম সারোয়ার রবিন। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদস্য এবং ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আন্তর্জাতিক এ প্রদর্শনীতে গোলাম সারোয়ার রবিনের অংশগ্রহণ ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী মহলেও গুরুত্ব বহন করছে। কোল্ড চেইন প্রযুক্তির উন্নয়ন, হিমাগার ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং কৃষিপণ্য সংরক্ষণের উন্নত পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ তৈরি করছে এ আয়োজন।

প্রতিনিধিদলে গোলাম সারোয়ার রবিনের সঙ্গে রয়েছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সদস্য ও ঠাকুরগাঁও চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম খোকন, রাজশাহী চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামসুর রহমান শান্তন, রাহাবার হিমাগার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গণি সুলতান হাসান ইমরোজ, এসবি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক রিয়াজুল ইসলাম সুমন ও নুরুল ইসলাম স্বপন এবং ঠাকুরগাঁও চেম্বারের পরিচালক মনোয়ার হোসেন কামালসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্য।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক এ ধরনের প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে আধুনিক কোল্ড চেইন প্রযুক্তি, কৃষিপণ্য সংরক্ষণের নতুন পদ্ধতি এবং হিমাগার পরিচালনার উন্নত কৌশল সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। পাশাপাশি বিভিন্ন দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হয়।

সংশ্লিষ্টদের আশা, বাংলাদেশের কোল্ড স্টোরেজ খাতের প্রতিনিধিদলের এ অংশগ্রহণের মাধ্যমে দেশের কৃষিপণ্য সংরক্ষণব্যবস্থার আধুনিকায়ন, প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিত্ব আরও সম্প্রসারিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com