1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 16, 2026, 5:38 pm
Title :
নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া ফুলবাড়ীতে ১,৯০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ মণিরামপুরে বিএনপি নেতা মফিজুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ মণিরামপুরে অসুস্থ মাছুদুর রহমানকে দেখতে গেলেন এমপি গাজী এনামুল হক ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু কালিয়াকৈরে ১৮৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের আমেজ শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন- জননেতা মাইনুল আলম খান কনক

উত্তর বন্দরে ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে ফ্রী রক্ত পরিক্ষা ও কোরআন শরিফ বিতরণ

আহমেদ রেজা
  • Update Time : Thursday, October 15, 2026
  • 4 Time View

কোরআন শরিফ বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: আহমদ রেজা

মানবতার সেবায় নিবেদিত সংগঠন উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন শরিফ বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল ৯টা থেকে উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ-সংলগ্ন মাঠে সংগঠনের সদস্যদের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

“রক্ত দিন, জীবন বাঁচান—যদি হই রক্তদাতা, জয় করব মানবতা” এবং “মুমূর্ষু রোগীর প্রেমী কারা, স্বেচ্ছায় রক্তদান করে তারা”—এমন মানবিক স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে পবিত্র কোরআন শরিফ বিতরণ ও সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় যুবসমাজ এবং উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকার বিভিন্ন বয়সী মানুষ ও তরুণেরা স্বতঃস্ফূর্তভাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে অংশ নেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠার পর থেকেই উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপ মুমূর্ষু রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত সরবরাহসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো এবং সমাজে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

তারা আরও জানান, ভবিষ্যতেও অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে সংগঠনটি।

মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের এ উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে মানবিক চেতনা ও স্বেচ্ছাসেবামূলক কাজে আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com