1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 13, 2026, 9:58 am
Title :
বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, সচেতনতায় র‍্যালি ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটও দাঁড়িপাল্লায় পড়বে: রাশেদ প্রধান নাসিরনগরে দিনে কুকুর আর রাতে শিয়ালের উপদ্রবে জনজীবন অতিষ্ঠ  ফেসবুকে ভুয়া আইডি খুলে জাহেদ আলম সাগরকে হুমকি, তদন্তের দাবি সিরাজগঞ্জের কাজিপুরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাউজানে অনোমদর্শী বড়ুয়ার শেষকৃত্য ১৪ অক্টোবর, পরিবারে শোকের ছায়া গাইবান্ধায় বিজ্ঞান ও শিক্ষা মেলা শুরু, শিক্ষার্থীদের ১৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ শিবপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান

নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে বিএনপি নেতা খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল) এর গভীর শোক

কাজী মোস্তফা রুমি
  • Update Time : Sunday, October 11, 2026
  • 14 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব, নাগরপুর উপজেলা বিএনপির সদস্য, নাগরপুর নজরুল সেনার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল)।

আজ ১২ অক্টোবর ২০২৬ রোজ মঙ্গলবার এক শোকবার্তায় খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল) মরহুম শাহজাহান সাজুর রাজনৈতিক অবদান ও সাংগঠনিক কর্মকাণ্ডের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন,“শাহজাহান সাজুর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক সহযোদ্ধাকে হারালাম। তাঁর মৃত্যুতে নাগরপুরের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর অবদান ও স্মৃতি আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে।

মরহুম শাহজাহান সাজুর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

শোকবার্তায় খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল) মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ কঠিন সময়ে পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি ধারণের তৌফিক কামনা করে তিনি বলেন, মহান আল্লাহ যেন তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com