1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 9, 2026, 1:06 am
Title :
ঠাকুরগাঁওয়ে ১০৬ গ্রাহকের বিলের টাকা আত্মসাতের অভিযোগ কালিহাতীতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী আলোচনা সভা চেয়ারম্যান হলে বৈরাগকে আধুনিক রোল মডেল করব: লোকমান শাহ্ ধুনটে হস্তলিপি প্রশিক্ষণের সমাপনী, পুরস্কার হিসেবে দেওয়া হলো হাঁস-কবুতর ও কোয়েল শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল মদ জব্দ করেছে বিজিবি মা ইলিশের নিরাপদ প্রজননে সাগর-নদীতে নৌবাহিনীর তৎপরতা টেকনাফ সীমান্তে মাটির নিচে মিলল ৩ লাখ ইয়াবা মাদারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৪ কর্মচারীর নিয়োগে স্বাক্ষর জাল ও স্ক্যানের অভিযোগ দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপনে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা প্রতিমাসে বেতন তুলতে না পেরে চরম ভোগান্তিতে হাজারো গার্মেন্টস কর্মী

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগ

মোঃ বুলবুল ইসলাম
  • Update Time : Wednesday, October 7, 2026
  • 6 Time View

বাবা-মাকে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টা ও নারীর শ্লীলতাহানির অভিযোগ

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আগামীর সময় পত্রিকার প্রতিনিধি তামজিদ হাসানের বাবা-মাকে মারধর, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা এবং এক নারীর শ্লীলতাহানির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ ঘটনায় সাংবাদিক তামজিদ হাসানের বাবা মো. আমিনুল ইসলাম আহত হয়ে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর স্ত্রী শামসাদ বেগমও চিকিৎসা নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দেন সাংবাদিক তামজিদ হাসান। অভিযোগে রমজান আলী, মামুনুর রশিদ মামুন, মনোয়ারা বেগম, রফিক মিয়া ও আতিকুজ্জামান আতিককে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী এলাকায় ৪ দশমিক ১৬ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, তাঁর বাবা আমিনুল ইসলাম ক্রয়সূত্রে জমিটির মালিকানা পাওয়ার পর প্রায় ৩৪ বছর ধরে তা ভোগদখল করে আসছেন। জমিটি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। এ বিষয়ে কুড়িগ্রাম সদর সিভিল জজ আদালতে ২৬৮/২০২৫ নম্বর দেওয়ানি মামলাও চলমান রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে তামজিদ হাসান তাঁর বাবা-মাকে সঙ্গে নিয়ে ওই জমিতে ইউক্যালিপটাসের চারা রোপণ করতে যান। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া অভিযুক্তরা বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে তাঁদের কাজে বাধা দেন এবং গালিগালাজ করেন।

একপর্যায়ে রমজান আলী বাঁশের লাঠি দিয়ে আমিনুল ইসলামের মাথায় আঘাত করার চেষ্টা করেন। তিনি মাথা সরিয়ে নিলে লাঠির আঘাত তাঁর ডান চোখের নিচে লাগে। এতে ওই স্থানে কালো ও ফোলা জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে কয়েকজন অভিযুক্ত লোহার রড দিয়ে আমিনুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে মামুনুর রশিদ মামুন তাঁর বুকের ওপর বসে দুই হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগে বলা হয়েছে। এ সময় শামসাদ বেগম এগিয়ে এসে তাঁকে সরিয়ে দিলে আমিনুল ইসলাম রক্ষা পান।

অভিযোগে আরও বলা হয়েছে, এ সময় মনোয়ারা বেগম শামসাদ বেগমের চুলের মুঠি ধরে টানা-হেঁচড়া করেন এবং রমজান আলী তাঁর পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন। একই সময়ে অভিযুক্তরা জমিতে লাগানো ইউক্যালিপটাসের চারাগুলো ভেঙে দেন বলেও অভিযোগ করা হয়েছে।

চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করেন। পরে অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গুরুতর আহত আমিনুল ইসলামকে স্থানীয় লোকজন অটোরিকশায় করে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর স্ত্রী শামসাদ বেগম স্থানীয় পল্লিচিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সাংবাদিক তামজিদ হাসান বলেন, “বিবদমান জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন। সেখানে বিবাদীরা আদালতের সিদ্ধান্ত উপেক্ষা করে জমি দখলের পাঁয়তারা করছে। তারা আমার বাবা-মাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমি দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাই।”

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com