1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 18, 2026, 12:38 pm
Title :
মরহুম মাস্টার জাকের হোসাইন চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা নরসিংদী শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে এমপি ও জেলা পরিষদ প্রশাসক এর মত বিনিময় সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড-২ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি ২১ পারা হিফজ শেষ করেও জটিল রোগে থমকে গেছে ১৬ বছরের সাজ্জাদের হাফেজ হওয়ার স্বপ্ন বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ কৃষকের সন্তান শরিফুলের বেইজিংয়ে ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’

রাণীশংকৈলে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড-২

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026
  • 1 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাণীশংকৈল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভান্ডারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি চালানো হয়।

অভিযানকালে বাচাই পাগলার বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মো. লিটন (পিতা—সৈদুল ইসলাম) ও মো. মানিক (পিতা—আব্দুল হক)কে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লিটনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মানিককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে। পাশাপাশি কোথাও মাদক সংক্রান্ত অপরাধের তথ্য পাওয়া গেলে তা প্রশাসনকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com