1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 3, 2026, 7:48 pm
Title :
আমানউল্লাহ পাড়া এফসি খেলোয়াড়দের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরীর জার্সি উপহার দোয়ারাবাজারে বোগলাবাজার ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুল হোসেনের মতবিনিময় সভা কুমিল্লায় যাত্রা শুরু করল ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন’, লক্ষ্য পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ সিংড়ায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসিরনগরে অটোচালক হত্যাঃ মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার নলডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ

মাদারীপুরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৩ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 53 Time View

সাব্বির আহমেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর মডেল থানার নতুন মাদারীপুর এলাকা থেকে হত্যা, মারামারি ও বিস্ফোরকসহ ৭টি মামলার পলাতক আসামি ইয়াছিন বেপারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার ( ১১ আগস্ট ) বেলা ১১টা ১০ মিনিটে সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মহসীন, এসআই সুমন খানসহ সঙ্গীয় ফোর্স নতুন মাদারীপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সদর মডেল থানার পশ্চিম রাস্তি এলাকার ইয়াছিন বেপারী (৩২), হুমায়ুন মাতুব্বর (৩৪) ও পশ্চিম মাদারীপুর এলাকার সজল বেপারী (১৮)।

পুলিশের জানায়, ইয়াছিন বেপারী হত্যা, মারামারি ও বিস্ফোরকসহ ৭টি মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি। হুমায়ুন মাতুব্বরের বিরুদ্ধে একাধিক মারামারি ও ছিনতাই মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, কিছুদিন আগে এক প্রবাসীর বাসায় দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে ডাকাতির চেষ্টার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর ইয়াছিনকে গ্রেফতারে অভিযান জোরদার করা হয়।

গ্রেফতার ৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি হত্যা, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, নিষিদ্ধ সংগঠনের দুষ্কৃতিকারী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com