1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 3, 2026, 6:46 pm
Title :
আমানউল্লাহ পাড়া এফসি খেলোয়াড়দের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরীর জার্সি উপহার দোয়ারাবাজারে বোগলাবাজার ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুল হোসেনের মতবিনিময় সভা কুমিল্লায় যাত্রা শুরু করল ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন’, লক্ষ্য পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ সিংড়ায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসিরনগরে অটোচালক হত্যাঃ মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার নলডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ

পুরাতন গড়েয়া বাজারে সরকারি জায়গায় দোকান নির্মাণের অভিযোগ

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 15 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ার পুরাতন গড়েয়া বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে গোল্ডেন সাহেব নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কয়েক মাস আগে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার পরও ফের সেখানে দোকানঘর নির্মাণের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন গড়েয়া বাজারের সরকারি জায়গায় কয়েক মাস আগে দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন গোল্ডেন সাহেব। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নির্দেশে নির্মাণকাজ বন্ধ থাকার পর হঠাৎ করেই আবারও ওই স্থানে দোকানঘর নির্মাণের কাজ শুরু করা হয়েছে। সরকারি জায়গায় বন্ধ করে দেওয়া নির্মাণকাজ কীভাবে পুনরায় শুরু হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে কার অনুমতি বা নির্দেশে বন্ধ থাকা নির্মাণকাজ পুনরায় শুরু হয়েছে, সেটিও খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com