1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 4, 2026, 11:54 pm
Title :
রাজবাড়ীতে রক্তদাতা ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আইনের শাসন প্রতিষ্ঠা কি বর্তমান সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ? রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি গ্রেপ্তারকৃত জামায়াত নেতা আখতারুজ্জামানের মুক্তি ও বিমানবন্দরে সিন্ডিকেট বন্ধের দাবিতে বিক্ষোভ নান্দনিক,আধুনিক ও জনবান্ধব সিংচাপইড় ইউনিয়ন গড়ার প্রত্যয়- মোহাম্মদ জমিরুল হক সংসদ সদস্য হতে শিক্ষাগত যোগ্যতা নেই, ইউনিয়ন পরিষদের সদস্য হতে কেন এত প্রশ্ন? পূর্বধলা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল যশোরে চেয়ারম্যান প্রার্থী তাই আয়কর উকিলকে হুমকি ও চাঁদাদাবির অভিযোগ বিএনপির কয় নেতার বিরুদ্ধে নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু আমানউল্লাহ পাড়া এফসি খেলোয়াড়দের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরীর জার্সি উপহার

ন্যায়,ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন, গাইবান্ধায় ডা.শফিকুর রহমান

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 18 Time View

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি: গনভোটের রায় না মানলে, আপনারাও নাই হয়ে যাবেন, সরকারের উদ্দেশ্য এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।সোমবার (১০ আগষ্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত সন্ত্রাসীদের হামলায় নিহত ছাত্র শিবির কর্মী শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের খুনিদের বিচারের দাবী ও সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থির অবনতির প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন ।

জনসমাবেশে তিনি আরো বলেন, দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে চাই, সকলের জন্য ন্যায় ইনসাফ, মানবিক বাংলাদেশ গড়তে চাই এর জন্যই ছিল গণভোট। সরকার যারা ছিল তারাও হ্যা এর পক্ষে রায় দিতে বলেছিল, হ্যা সবাই বল্লাম। এখন আমরা হ্যা হয়েছি সরকার না হয়েছে। আমরা পরিস্কার করে বলতে চাই গণভোট না মানলে আপনারাও নাই হয়ে যাবেন। পাশাপাশি নিহত দুই শহীদের হত্যাকারীদের বিচার দাবি করেন।

ফুলছড়ি- সাঘাটা ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম সরকার, জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

এছাড়া জামায়াত দলীয় সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান, সাদুল্লাপুর- পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু)সহ জেলা জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । সমাবেশ শেষে নিহত দুই ছাত্র শিবির কর্মী শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনে রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com