1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 3, 2026, 4:21 pm
Title :
আমানউল্লাহ পাড়া এফসি খেলোয়াড়দের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরীর জার্সি উপহার দোয়ারাবাজারে বোগলাবাজার ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুল হোসেনের মতবিনিময় সভা কুমিল্লায় যাত্রা শুরু করল ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন’, লক্ষ্য পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ সিংড়ায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসিরনগরে অটোচালক হত্যাঃ মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার নলডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ

মাদারীপুরে সমন্বিত অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Thursday, August 6, 2026
  • 63 Time View

সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে নিরাপদ খাদ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ ও কৃষি বিপণন আইনসহ বিভিন্ন আইনে অভিযান চালিয়ে ৬টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে কালকিনি উপজেলার ভুরঘাটা বাজারে খন্দকার মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন উৎপাদন, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকা, খাবার সংরক্ষণে অনিয়ম, ফ্লোরে খাদ্যসামগ্রী রাখা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধের দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ইটের পুল এলাকায় বিসমিল্লাহ সুইটস অ্যান্ড বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা, তাকওয়া সুপার শপকে মাতৃ দুগ্ধের বিকল্প আইন-২০১৩ অনুযায়ী ২ হাজার টাকা, রিফাত ফল ভাণ্ডারকে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী ১ হাজার টাকা, জামাল ফল ভাণ্ডারকে ২ হাজার টাকা এবং মাতৃছায়া মিষ্টান্ন ভাণ্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রতিষ্ঠানগুলোর মালিকদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। সন্তোষজনক পরিবর্তন না হলে নিয়মিত মামলা করা হবে বলেও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com