
নয়ন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে হরিপুর উপজেলা প্রশাসনিক ভবনে এ ভাইভা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নিতে এ ধরনের নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ভাইভা বোর্ডে বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থেকে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেন। সকাল থেকেই উপজেলা প্রশাসনিক ভবনে অংশগ্রহণকারী প্রার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সুশৃঙ্খল পরিবেশে পর্যায়ক্রমে প্রার্থীদের ভাইভা গ্রহণ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যোগ্য ও দক্ষ জনবল বাছাইয়ের লক্ষ্যে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভাইভা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, যোগাযোগ দক্ষতা, দায়িত্ব পালনের সক্ষমতা এবং মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা যাচাই করা হয়।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ ভাইভা কার্যক্রমে সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ নিয়োগ কার্যক্রমের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা সম্ভব হবে, যা ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যকর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply