1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 30, 2026, 12:11 am
Title :
দেশের স্বার্থে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে – মোঃ মাইনুল আলম খান কনক সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে জনপ্রিয় হয়ে উঠছেন নাগরপুরের কৃতিসন্তান টিপু খান যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২-এ সৎ বাবার হাতে শিশুর করুণ মৃত্যু কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন: সাম্য ও মানবতার সমাজ গড়ার আহ্বান এমপি মিলনের রাসিকে ‘আওয়ামী লীগ ঘনিষ্ঠ’ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ-বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ দোয়ারাবাজারে ফুটবল কল্যাণ সমিতি গঠন কক্সবাজার উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার

সিংড়ায় কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, July 23, 2026
  • 37 Time View

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে এক মুখরিত পরিবেশে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় মাদ্রাসা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো: আব্দুল জব্বার বেপারী।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম আনু। প্রধান মেহমান হিসেবে গঠনমূলক বক্তব্য রাখেন বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মজিদ কাশেমী।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আলী আকবর। অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, ৮ নং কলম ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এজাজুর রহমান এজাজ,কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচীব মোঃ ইব্রাহিম খলিল ফটিক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হায়দার রশিদ রিপন। ​এছাড়াও স্থানীয় আলেম-ওলামা, অভিভাবক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে অংশ নেন।

​সমাবেশে বক্তারা দ্বীনি শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন:
কুরআনের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। শিশুদের ছোটবেলা থেকেই সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে অভিভাবক ও শিক্ষকদের যৌথভাবে ভূমিকা রাখতে হবে। একটি আদর্শ সমাজ গঠনে হাফেজিয়া মাদ্রাসাগুলোর অবদান অনস্বীকার্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com