1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 30, 2026, 12:11 am
Title :
দেশের স্বার্থে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে – মোঃ মাইনুল আলম খান কনক সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে জনপ্রিয় হয়ে উঠছেন নাগরপুরের কৃতিসন্তান টিপু খান যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২-এ সৎ বাবার হাতে শিশুর করুণ মৃত্যু কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন: সাম্য ও মানবতার সমাজ গড়ার আহ্বান এমপি মিলনের রাসিকে ‘আওয়ামী লীগ ঘনিষ্ঠ’ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ-বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ দোয়ারাবাজারে ফুটবল কল্যাণ সমিতি গঠন কক্সবাজার উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই থেকে

Reporter Name
  • Update Time : Thursday, July 23, 2026
  • 25 Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ধসের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে। ওই দিন থেকে পরীক্ষার্থীরা দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় রেখে পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষায় অংশ নেবেন।
২৩ জুলাই(বৃহস্পতিবার) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষার্থীরা ২৭ জুলাই থেকে নিয়মিত রুটিন অনুযায়ী পরীক্ষা দেবেন। নিয়মিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষার নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা নিজ নিজ শিক্ষা বোর্ডে নিবন্ধন করে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও পাহাড়ধসের ঝুঁকির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের চলমান কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com