1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 29, 2026, 11:17 pm
Title :
দেশের স্বার্থে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে – মোঃ মাইনুল আলম খান কনক সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে জনপ্রিয় হয়ে উঠছেন নাগরপুরের কৃতিসন্তান টিপু খান যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২-এ সৎ বাবার হাতে শিশুর করুণ মৃত্যু কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন: সাম্য ও মানবতার সমাজ গড়ার আহ্বান এমপি মিলনের রাসিকে ‘আওয়ামী লীগ ঘনিষ্ঠ’ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ-বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ দোয়ারাবাজারে ফুটবল কল্যাণ সমিতি গঠন কক্সবাজার উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার

ঠাকুরগাঁও হরিপুরে ৭২৪ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 20 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় বাংলাদেশ স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স বুধবার (২২ জুলাই ২০২৬) হরিপুর উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের পরিচালনায় এবং হরিপুর উপজেলার নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কোর্সে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ৫০ জন প্রশিক্ষাণার্থীর অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়।

এ কোর্সটির কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের কমিশনার মোঃ আখতারুজ্জামান ও বাংলাদেশ স্কাউট এর হরিপুর উপজেলা সহকারী কমিশনার মোঃ মাসুদ রানা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে দেবিগঞ্জের উপ-পরিচালক বিমল চন্দ্র। বোদা সরকারের মডেল স্কুল এন্ড কলেজের এনট্রাক্টর মোহাম্মদ জাকিরুল হক চৌধুরী।

অরিয়েন্টাল কোর্সের আয়োজকরা জানান অংশগ্রহণকারী শিক্ষকদের স্কাউটিং এর মৌলিক ধারণা,নেতৃত্ব গুণাবলী ও শৃঙ্খলা দেশপ্রেম এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রশিক্ষক প্রদান করা হয়।

কোর্স শেষে স্থানীয় ব্যবস্থাপনায় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়।একই সঙ্গে কোর্স সমাপ্তির তিন খাদ্য দিবসের মধ্যে প্রতিবেদন ও ভাউচার আঞ্চলিক সদর দপ্তরের জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন এ ধরনের প্রশিক্ষণ স্কাউটিং কার্যক্রমকে আরো গতিশীল করবে এবং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com