1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 29, 2026, 11:15 pm
Title :
দেশের স্বার্থে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে – মোঃ মাইনুল আলম খান কনক সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে জনপ্রিয় হয়ে উঠছেন নাগরপুরের কৃতিসন্তান টিপু খান যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২-এ সৎ বাবার হাতে শিশুর করুণ মৃত্যু কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন: সাম্য ও মানবতার সমাজ গড়ার আহ্বান এমপি মিলনের রাসিকে ‘আওয়ামী লীগ ঘনিষ্ঠ’ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ-বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ দোয়ারাবাজারে ফুটবল কল্যাণ সমিতি গঠন কক্সবাজার উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার

চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জি: কাজী সাইমুম সিরাজ এর উদ্যোগে ইছাখাদা নতুন বাজারে দীর্ঘদিনের ময়লা কাঁদা অপসারণ

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 74 Time View

মাগুরা প্রতিনিধি: ইছাখাদা নতুন বাজারে কাদা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন তরুণ ছাত্রনেতা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজ
গত ১৫ জুলাই ২০২৬ দৈনিক কালান্তর পত্রিকায় প্রকাশিত “প্রধান সড়কে কৃত্রিম পদ্ধতিতে ধানের চাষ” শীর্ষক সংবাদের পর ইছাখাদা নতুন বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও কাদা সমস্যার বিষয়ে জনমনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

সংবাদে উল্লেখ করা হয়, বাজারের প্রধান সড়কের পাশে দীর্ঘদিন ধরে কাদা জমে থাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২২ জুলাই) ৫ নম্বর হাজরাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ-এর উদ্যোগে দলীয় নেতা-কর্মীরা ইছাখাদা নতুন বাজারে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা কাদা অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করা হয়।

ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ বলেন, “জনসাধারণের ভোগান্তি দূর করা আমাদের নৈতিক দায়িত্ব। পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।”

তিনি আরও জানান, জনগণের স্বার্থে এ ধরনের পরিচ্ছন্নতা ও জনসেবামূলক কার্যক্রম আগামী দিনেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com