1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 29, 2026, 9:40 pm
Title :
দেশের স্বার্থে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে – মোঃ মাইনুল আলম খান কনক সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে জনপ্রিয় হয়ে উঠছেন নাগরপুরের কৃতিসন্তান টিপু খান যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২-এ সৎ বাবার হাতে শিশুর করুণ মৃত্যু কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন: সাম্য ও মানবতার সমাজ গড়ার আহ্বান এমপি মিলনের রাসিকে ‘আওয়ামী লীগ ঘনিষ্ঠ’ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ-বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ দোয়ারাবাজারে ফুটবল কল্যাণ সমিতি গঠন কক্সবাজার উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার

গাজীপুরের কোনাবাড়ি মেট্রো বিএনপির উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, July 20, 2026
  • 25 Time View

মোঃ আবু তাহের: গাজীপুর মহানগরের কোনাবাড়ি মেট্রো বিএনপির উদ্যোগে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তাই সুস্থ, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল করিম রনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ, রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; এ বিষয়ে সামাজিক ও রাজনৈতিক সচেতনতাও সমানভাবে প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে জনসচেতনতার কোনো বিকল্প নেই। যুবসমাজকে শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা সম্ভব।

এ সময় গাজীপুর মহানগর বিএনপি, কোনাবাড়ি মেট্রো বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, প্রশাসন, অভিভাবক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com