1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 29, 2026, 7:32 pm
Title :
দেশের স্বার্থে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে – মোঃ মাইনুল আলম খান কনক সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে জনপ্রিয় হয়ে উঠছেন নাগরপুরের কৃতিসন্তান টিপু খান যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২-এ সৎ বাবার হাতে শিশুর করুণ মৃত্যু কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন: সাম্য ও মানবতার সমাজ গড়ার আহ্বান এমপি মিলনের রাসিকে ‘আওয়ামী লীগ ঘনিষ্ঠ’ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ-বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ দোয়ারাবাজারে ফুটবল কল্যাণ সমিতি গঠন কক্সবাজার উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার

শেরপুরের জুলাই মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 45 Time View

এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জুলাই ২০২৬ মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় শেরপুর জেলার চারজন মাননীয় সংসদ সদস্য— মোঃ মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩), মোহাম্মদ ফাহিম চৌধুরী (শেরপুর-২),মিজ্‌ সানসিলা জেবরিন (সংরক্ষিত মহিলা আসন-১৫), মোঃ রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১) উপস্থিত ছিলেন এবং জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন।
এছাড়াও সভায় সম্মানিত পুলিশ সুপার, শেরপুর এ.কে.এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার মিজ্ আরিফা সিদ্দিকা ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, নির্বাহী প্রকৌশলীগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরসমূহকে উন্নয়ন কার্যক্রমের গতি আরও ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন সকল অংশীজনের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com