1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 29, 2026, 7:30 pm
Title :
দেশের স্বার্থে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে – মোঃ মাইনুল আলম খান কনক সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে জনপ্রিয় হয়ে উঠছেন নাগরপুরের কৃতিসন্তান টিপু খান যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২-এ সৎ বাবার হাতে শিশুর করুণ মৃত্যু কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন: সাম্য ও মানবতার সমাজ গড়ার আহ্বান এমপি মিলনের রাসিকে ‘আওয়ামী লীগ ঘনিষ্ঠ’ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ-বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ দোয়ারাবাজারে ফুটবল কল্যাণ সমিতি গঠন কক্সবাজার উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার

জনবহুল ইউনিয়ন পরিষদ বিভাজনে কমতে পারে জনদুর্ভোগ, তবে নামকরণে বিভ্রান্তি না চাওয়ার দাবি

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 17 Time View

কামরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি: স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে জনবহুল ইউনিয়ন পরিষদগুলো বিভাজনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টেকনাফের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে সম্ভাব্য নতুন ইউনিয়নের নামকরণ ও সীমানা নির্ধারণে বিভ্রান্তি সৃষ্টি না করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে জনসংখ্যা বৃদ্ধির ফলে অনেক ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত নারী সদস্য এবং গ্রাম পুলিশের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপ তৈরি হয়েছে। এতে নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা সময়মতো দেওয়া কঠিন হয়ে পড়ছে। তাদের দাবি, জনবহুল ইউনিয়নগুলোকে বিভাজন করা হলে জনপ্রতিনিধিদের ওপর চাপ কমবে এবং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো সহজ হবে।

সচেতন মহলের ভাষ্য, বর্তমানে কয়েকটি ইউনিয়নে ৪০ হাজারেরও বেশি ভোটার ও জনসংখ্যা রয়েছে। এমন পরিস্থিতিতে একটি ইউনিয়নের পরিবর্তে দুটি প্রশাসনিক ইউনিট গঠন করা হলে নাগরিক সেবার মান বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমের গতি এবং স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত হতে পারে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ বলেন, “সরকার জনগণের কল্যাণের জন্য নতুন প্রতিষ্ঠান গড়ে তোলে। প্রতিষ্ঠান বাড়লে উন্নয়ন ও জনসেবা আরও সহজ হবে।”

চেয়ারম্যান পদপ্রার্থী মীর মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, “ইউনিয়ন বিভাজনের যেমন সুফল রয়েছে, তেমনি কিছু চ্যালেঞ্জও আছে। নতুন ইউনিয়ন গঠনের ক্ষেত্রে সীমানা নির্ধারণ, ভোটার তালিকা, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য প্রশাসনিক কাজ সম্পন্ন করতে সময় লাগবে। তবে পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা গেলে জনগণ উপকৃত হবে।”

হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী বলেন, “১৫–২০ বছর আগে ইউনিয়নের ভোটার ছিল প্রায় ১৮ হাজার। এখন তা দ্বিগুণ হয়েছে। তাই ইউনিয়ন বিভাজন হলে জনগণের সেবা নিশ্চিত করা সহজ হবে।”

হ্নীলা ইউপির সাবেক সদস্য ও টেকনাফ উপজেলা বিএনপির সহসভাপতি আলী আহমদ বলেন, “ইউনিয়ন পরিষদ বিভাজন দীর্ঘদিনের দাবি। এটি বাস্তবায়িত হলে এলাকার সার্বিক উন্নয়ন হবে।”

বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মুফিজুর রহমান বলেন, “লেদা ও মৌলভীবাজার নামে নতুন ইউনিয়নের আলোচনা শোনা যাচ্ছে। তবে আমার মতে, বৃহত্তর হ্নীলা অক্ষুণ্ন রেখে হ্নীলা প্রপার ও আশপাশের এলাকা নিয়ে পৌরসভা গঠন করলে আরও ভালো হবে।”

হ্নীলা বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জসীমউদ্দিন রনি বলেন, “জনসংখ্যা ও শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে, কিন্তু প্রশাসনিক কাঠামো সেই অনুপাতে বাড়েনি। তাই ইউনিয়ন পরিষদ বিভাজন সময়োপযোগী সিদ্ধান্ত হতে পারে।”

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্যাগী মূল্যায়ন পরিষদের কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মুরাদ হোসেন চৌধুরী ইউনিয়ন বিভাজনের বিরোধিতা করে দাবি করেন, এ উদ্যোগ জনগণের স্বার্থবিরোধী। তিনি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল হুদা বলেন, “জনগণের সুবিধা হলে ইউনিয়ন বিভাজনে আমার কোনো আপত্তি নেই।”

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুর বলেন, “ইউনিয়ন ভাগ হলে জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা ও জন্মনিবন্ধন নিয়ে শঙ্কা থাকলেও সরকার চাইলে এসব জটিলতা সহজেই সমাধান করা সম্ভব।”

স্থানীয়দের একাংশের মতে, ইউনিয়ন বিভাজন বাস্তবায়নের সময় নামকরণ, সীমানা নির্ধারণ এবং নাগরিক সেবার ধারাবাহিকতা নিশ্চিত করা গেলে এ উদ্যোগ জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে নামকরণ নিয়ে বিভ্রান্তি বা জনমনে অসন্তোষ সৃষ্টি হলে তা এড়িয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com