1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 29, 2026, 9:03 pm
Title :
দেশের স্বার্থে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে – মোঃ মাইনুল আলম খান কনক সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে জনপ্রিয় হয়ে উঠছেন নাগরপুরের কৃতিসন্তান টিপু খান যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২-এ সৎ বাবার হাতে শিশুর করুণ মৃত্যু কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন: সাম্য ও মানবতার সমাজ গড়ার আহ্বান এমপি মিলনের রাসিকে ‘আওয়ামী লীগ ঘনিষ্ঠ’ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ-বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ দোয়ারাবাজারে ফুটবল কল্যাণ সমিতি গঠন কক্সবাজার উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার

কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 24 Time View

সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) গভীর রাতে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জোবেদা বেগম (৬০) ওই এলাকার সুলতান সরদারের স্ত্রী এবং মৃত হাশেম হাওলাদারের মেয়ে। আটককৃত সুলতান সরদার একই এলাকার মৃত হাবিব সরদারের ছেলে।

জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী জোবেদার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল স্বামী সুলতান সরদারের। এরই সূত্র ধরে রবিবার (১৯ জুলাই) গভীর রাতে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। একই সাথে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা জব্দ এবং অভিযুক্ত স্বামীকে আটক করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, জোবেদা ও সুলতান দম্পতি নিঃসন্তান ছিলেন। এই বিষয়টিকে কেন্দ্র করেই মূলত দুজনের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। এরই জের ধরে ঘুমিয়ে থাকা গৃহবধূ জোবেদাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে কালকিনি থানাধীন খাসেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা দায়েরের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com