1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 29, 2026, 7:30 pm
Title :
দেশের স্বার্থে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে – মোঃ মাইনুল আলম খান কনক সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে জনপ্রিয় হয়ে উঠছেন নাগরপুরের কৃতিসন্তান টিপু খান যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২-এ সৎ বাবার হাতে শিশুর করুণ মৃত্যু কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন: সাম্য ও মানবতার সমাজ গড়ার আহ্বান এমপি মিলনের রাসিকে ‘আওয়ামী লীগ ঘনিষ্ঠ’ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ-বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ দোয়ারাবাজারে ফুটবল কল্যাণ সমিতি গঠন কক্সবাজার উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার

নাগরপুরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি
  • Update Time : Saturday, July 18, 2026
  • 45 Time View

কাজি মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের খাদেমদের সরকারি ভাতার আওতায় আনার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

আজ শনিবার ১৮ জুলাই বিকেলে নাগরপুর মহিলা অনার্স কলেজের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার ১২টি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা অংশগ্রহণ করেন।

উপজেলা ওলামা দলের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্যের সহধর্মিণী ও নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক নাজমুল হক স্বাধীন এবং শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন- ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের কল্যাণে সরকারি ভাতা প্রদানের উদ্যোগ বাস্তবায়নে আমরা কাজ করছি।

এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com