1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 24, 2026, 11:35 pm
Title :
ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন সিরাজগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি তাৎক্ষণিক সহায়তা পেলেন সুবিধাবঞ্চিতরা

খুলনায় কিশোরী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, বস্তাবন্দী লাশ ফেলে দেন বাবা-মা; পিতা পলাতক

মোঃ ফাহিম ইসলাম
  • Update Time : Saturday, July 11, 2026
  • 53 Time View

নিজস্ব প্রতিবেদক:-মোঃ ফাহিম ইসলাম খুলনা

খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া কিশোরী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ ঘটনায় নিহতের মা আরিফা ইয়াসমিন সিমা (৩৫)-কে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে হত্যার পর মরদেহ বস্তাবন্দী করে সড়কে ফেলে দেওয়ার ঘটনাও স্বীকার করেছেন। এ ঘটনায় নিহতের বাবা মো. আলিম হোসেন আকাশ পলাতক রয়েছেন।

শনিবার (১১ জুলাই) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ৮ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে তদন্ত শুরু করে সদর থানা পুলিশ।

তদন্তে সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। এরপর ১০ জুলাই পুলিশ বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করে।

পুলিশ কমিশনার জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিহতের মা আরিফা ইয়াসমিন সিমা প্রথমে বিভ্রান্তিকর তথ্য দিলেও পরে হত্যার দায় স্বীকার করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জবানবন্দিতে সিমা জানান, বিভিন্ন ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে তিনি মেয়েকে হত্যা করেন। পরে স্বামী আলিম হোসেন আকাশের সহযোগিতায় মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিক এলাকার একটি সড়কে ফেলে রেখে ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়।

পুলিশ আরও জানায়, ঘটনার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আরিফা ইয়াসমিন সিমাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে।

এদিকে, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের বাবা মো. আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

পুলিশের বক্তব্য অনুযায়ী, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com