
নিজস্ব প্রতিবেদক: মিসেস চামেলী আক্তার প্রিয়া:-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি দল উপজেলার কুট্টাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ যাত্রীবেশে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাসেল। তিনি আবুল খায়েরের ছেলে। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর সোনাইমুড়ী থানার নাটেশ্বর এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর জেলার কোনাবাড়ী থানার জরুন এলাকায় বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ১০ কেজি গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply