1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 23, 2026, 8:05 pm
Title :
প্রধানমন্ত্রী তারেক রহমান এর জাতিসংঘে প্রথম বক্তব্য: শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অভিমানের মেয়ে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে টেকনাফে কৃত্রিম সার সংকটের জন্য উপজেলা কৃষি প্রশাসনকে দায়ী করছেন ভুক্তভোগীরা পরিবেশ রক্ষায় গাইবান্ধা আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-১ কাঠালডাঙ্গী দিশারি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

মিসেস আকলিমা আক্তার প্রিয়া
  • Update Time : Monday, July 6, 2026
  • 92 Time View

নিজস্ব প্রতিবেদক: মিসেস চামেলী আক্তার প্রিয়া

রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তর বাংলাদেশের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান এবং ঢাকা জেলা প্রতিনিধি মারুফ হোসেন।

 

ভুক্তভোগীদের অভিযোগ, একটি সিএনজি অটোরিকশার চালকের সঙ্গে কথা কাটাকাটির জেরে ঘটনার সূত্রপাত হয়। একপর্যায়ে ওই চালক ফোন করে কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। পরে তারা দুই সাংবাদিককে জোরপূর্বক একটি কালভার্টের ওপর নিয়ে যায়।

 

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও একটি ইলেকট্রিক হিটার দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের হত্যার হুমকি দেয়। একই সঙ্গে তাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এছাড়া হামলাকারীরা দুই সাংবাদিকের সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সাংবাদিক মারুফ হোসেন তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই সাংবাদিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

 

উদ্ধারের পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পুনরায় দুই সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়।

 

ঘটনার পর ভুক্তভোগী দুই সাংবাদিক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা ও তাদের সহকর্মীরা।

 

উল্লেখ্য, এ ঘটনায় উত্থাপিত অভিযোগগুলো ভুক্তভোগীদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। অভিযুক্তদের বক্তব্যের জন্য মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে গনমাধ্যম কর্মী। পুলিশের আনুষ্ঠানিক তদন্তের প্রতিবেদন এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com