
নিজস্ব প্রতিবেদক:এম এইচ আর হাবিব ভান্ডারী
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাঠাবুকা ব্রিজে মাত্র ২০ টাকা দিয়ে মোটরসাইকেল পারাপারের চিত্র দেখা যাচ্ছে। উপজেলার সুলেমানপুর-মেটোরাস্তা সংযোগ সড়কে এভাবেই প্রতিনিয়ত শত শত মোটরসাইকেল পারাপার হচ্ছে।
স্থানীয়ভাবে ব্যবহৃত এই পারাপার ব্যবস্থায় প্রতিটি মোটরসাইকেলের জন্য ২০ টাকা করে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই পথে চলাচল করছেন কি না, সেতুটির নিরাপত্তা ব্যবস্থা ও পারাপারের নিয়মকানুন নিয়ে প্রশ্ন উঠেছে।
এলাকাবাসীর দাবি, পাঠাবুকা ব্রিজ দিয়ে মোটরসাইকেলসহ সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
প্রশ্ন উঠেছে, মাত্র ২০ টাকার বিনিময়ে এভাবে প্রতিদিন শত শত মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা কতটা নিরাপদ এবং এর তদারকির দায়িত্ব কার?
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply