1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 7, 2026, 7:38 pm
Title :
দুই চোখে আলো নেই,তবুও মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন জীবনসংগ্রাম মোখলেছুরের কেরানীহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর উরস সম্পন্ন, মাদক ও বাউল গান নিষিদ্ধ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত-আহবায়ক মাও:মিজান,সদস্য সচিব:নুরুল কবির ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে পালংখালীবাসীকে বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম রেজার শুভেচ্ছা ও ঐক্যের আহ্বান দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বারের ইন্তেকাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া সিরাজগঞ্জ অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৪ ডিসেম্বর – তফসিল ঘোষণা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিসেস চামেলি আক্তার প্রিয়া

নরসিংদীতে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে মূল হোতা আটক, বাসা থেকে উদ্ধার বিভিন্ন আলামত

আবু নাঈম রিপন
  • Update Time : Friday, November 6, 2026
  • 2 Time View

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে স্ত্রীসহ পরিবারের সদস্যদের ব্যবহার করে আপত্তিকর ভিডিও ধারণ এবং তা আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।

আটক গিয়াস উদ্দিন মিয়া গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ঘোনাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা সংস্থা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় ইসলাম সিএনজি স্টেশনের পাশে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। সেখানে নিজের স্ত্রীসহ পরিবারের কয়েকজন নারী সদস্যের আপত্তিকর ভিডিও ধারণ করে সেগুলো বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া তার ব্যাংক হিসাবেও সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পেয়েছেন বলে জানিয়েছে জেলা এনএসআই।

গোয়েন্দা নজরদারি এড়াতে সম্প্রতি ওই পরিবারটি মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় বাসা পরিবর্তনের পরিকল্পনা করে। পরে পাইকসা এলাকার মঞ্জুর মোর্শেদ লিটন নামে এক ব্যক্তির নবনির্মিত ভবনে বাসা ভাড়া নেয় তারা।

গোপন সূত্রে বাসা পরিবর্তনের তথ্য পাওয়ার পর এনএসআইয়ের একটি দল তাদের মালামাল বহনকারী গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। একপর্যায়ে পলাশ থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ওই বাসা থেকে পর্নোগ্রাফি-সংক্রান্ত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাটির তদন্ত চলছে। অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট অন্যদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com