1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 20, 2026, 8:27 am
Title :
জড়িতদের শনাক্তে তদন্ত চলছে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে নেতৃত্বের সংকটে মণিরামপুর বিএনপি,আলোচনায় ফিরছেন বহিষ্কৃত নেতা শহীদ ইকবাল! রাজশাহীতে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার, হত্যার প্রাথমিক সন্দেহ পুলিশের জড়িতদের শনাক্তে তদন্ত চলছে মণিরামপুরে এতিম শিশুর ভবিষ্যতের জন্য রাখা ৫ লাখ ৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমান এর নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে- জননেতা মাইনুল আলম খান কনক ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেফতার ধামইরহাটে নবমুসলিম পরিবারকে সহায়তা দিল মানব কল্যান ফাউন্ডেশন

জগদ্ধাত্রী পূজার উৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে বিভিন্ন পূজামণ্ডপে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2026
  • 48 Time View

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-:

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঐতিহ্যবাহী লোকসাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংগঠনের উদ্যোগে উপজেলার পূর্ব গোমদণ্ডী, পশ্চিম কধুরখীলের ২ ও ৩ নম্বর ওয়ার্ড এবং ছন্দারিয়া গ্রামসহ বিভিন্ন এলাকার শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। এ সময় নেতৃবৃন্দ পূজামণ্ডপের সার্বিক আয়োজন ঘুরে দেখেন এবং পূজা উদ্‌যাপন কমিটির সদস্য, ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী-সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আশুতোষ দাশ, সংগঠনের শুভাকাঙ্ক্ষী অনিল দাস, সুনীল দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় উৎসব শুধু পূজা-অর্চনার মধ্যেই সীমাবদ্ধ নয়; এসব উৎসব পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী সব সময় ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com