1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 20, 2026, 8:27 am
Title :
জড়িতদের শনাক্তে তদন্ত চলছে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে নেতৃত্বের সংকটে মণিরামপুর বিএনপি,আলোচনায় ফিরছেন বহিষ্কৃত নেতা শহীদ ইকবাল! রাজশাহীতে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার, হত্যার প্রাথমিক সন্দেহ পুলিশের জড়িতদের শনাক্তে তদন্ত চলছে মণিরামপুরে এতিম শিশুর ভবিষ্যতের জন্য রাখা ৫ লাখ ৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমান এর নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে- জননেতা মাইনুল আলম খান কনক ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেফতার ধামইরহাটে নবমুসলিম পরিবারকে সহায়তা দিল মানব কল্যান ফাউন্ডেশন

কলমাকান্দার পোগলা ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতার নামে ৪ হাজার টাকা আদায়ের অভিযোগ,তদন্তের দাবি

এম এইচ আর হাবিব ভান্ডারী
  • Update Time : Thursday, November 19, 2026
  • 6 Time View

নিজস্ব প্রতিবেদক এম এইচ আর হাবিব ভান্ডারী

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ৩ নম্বর পোগলা ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতা দেওয়ার কথা বলে উপকারভোগীদের কাছ থেকে ৩ থেকে ৪ হাজার টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা ও চেয়ারম্যান পদপ্রার্থী।

অভিযোগকারীর দাবি, মোঃ সমিক খানসহ আরও কয়েকটি চক্র মাতৃত্বকালীন ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের সঙ্গে জড়িত। এতে অসহায় ও দরিদ্র পরিবারগুলো আর্থিক হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ৩ নম্বর পোগলা ইউনিয়নের বাসিন্দা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আদনান হাসান টিটু সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি দাবি জানিয়েছেন।

তিনি বলেন, অভিযোগের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে অর্থ আদায়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি যেসব ভাতাভোগীর কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়া হয়েছে, তাঁদের সেই অর্থ ফেরত দেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি ভাতা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার। এই ভাতা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা অর্থ লেনদেনের অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে মোঃ আদনান হাসান টিটু বলেন, পোগলা ইউনিয়নের সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

এলাকাবাসির পক্ষে তদন্তের জন্যে উপজেলা নির্বাহ কর্মকর্তা সুদৃষ্টি কামনাই

নিবেদক:
মোঃ আদনান হাসান টিটু
চেয়ারম্যান পদপ্রার্থী
৩ নম্বর পোগলা ইউনিয়ন
কলমাকান্দা, নেত্রকোণা।

প্রেরক এম এইচ আর হাবিব ভান্ডারী
কলমাকান্দা উপজেলা নেত্রকোনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com