1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 20, 2026, 8:19 am
Title :
জড়িতদের শনাক্তে তদন্ত চলছে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে রাজশাহীতে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার, হত্যার প্রাথমিক সন্দেহ পুলিশের জড়িতদের শনাক্তে তদন্ত চলছে মণিরামপুরে এতিম শিশুর ভবিষ্যতের জন্য রাখা ৫ লাখ ৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমান এর নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে- জননেতা মাইনুল আলম খান কনক ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেফতার ধামইরহাটে নবমুসলিম পরিবারকে সহায়তা দিল মানব কল্যান ফাউন্ডেশন

সিরাজগঞ্জে সাবেক এমপির বাসভবন ও আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ,শহর জুড়ে উত্তেজনা

মোঃ আকাব্বর হোসাইন রবিন
  • Update Time : Wednesday, November 18, 2026
  • 27 Time View

নিজস্ব প্রতিবেদক মোঃ আকাব্বর হোসাইন রবিন

সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাসভবন এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় শহরের এসএস রোড এলাকায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানোর পর সেখানে অগ্নিসংযোগ করা হয়। এর কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে শহরের এসএস রোডে অবস্থিত সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাসভবনে আগুন দেওয়া হয়।

এ ছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।

এদিকে, ঘটনাগুলোর একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে শহরের বিভিন্ন এলাকায় ঘটনাগুলো নিয়ে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, শহরে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।

তবে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের পরিচয় ও ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com