
রনজিৎ সরকার রাজ,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬-এর শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই কার্যক্রমের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় নিয়োগপ্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, তদবির কিংবা প্রতারণার সুযোগ নেই। এ ক্ষেত্রে নিয়োগপ্রার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের কোনো প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, যোগ্যতার ভিত্তিতেই প্রত্যেক প্রার্থী নিয়োগের সুযোগ পাবেন। তাই চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কোনো ব্যক্তি বা দালাল চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
নিয়োগ কার্যক্রমে নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply