
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ২৩ নভেম্বর ২০২৬ নাগরপুর বাজার বণিক সমিতি নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রচার সম্পাদক পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম ভোলা।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এ সময় তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও বাজারের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করছেন।
পাশাপাশি ব্যবসায়ীদের অধিকার রক্ষা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং বাজারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছেন।
নির্বাচনে তাঁর প্রতীক ঈগল পাখি। তিনি ব্যবসায়ী ভোটারদের কাছে ঈগল পাখি মার্কায় ভোট ও সমর্থন প্রত্যাশা করছেন।
নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং নাগরপুর বাজারের উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রচার সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম ভোলা।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply