
নিজস্ব প্রতিবেদক:এম এইচ আর হাবিব ভান্ডারী
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আমদানি করা ৩৭ বোতল মদসহ রুশান্ত হাজং (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রুশান্ত হাজং উপজেলার রংছাতী ইউনিয়নের পাঁচগাঁও দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সুজেন্দ্র হাজং ও গনাবটি হাজংয়ের ছেলে।
এ ঘটনায় ১৯৭৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে কলমাকান্দা থানা পুলিশ।
এম এইচ আর হাবিব ভান্ডারী
নিজস্ব প্রতিবেদক
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply