1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 12:17 am

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক

Reporter Name
  • Update Time : Saturday, October 31, 2026
  • 28 Time View

কাজী মোস্তফা রুমি: দেশব্যাপী ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইল নাগরপুরের কৃতি সন্তান, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মাইনুল আলম খান কনক।

আজ ৩১ অক্টোবর রোজ শনিবার ফলাফল প্রকাশিত হলে তাৎক্ষণিক এক অভিনন্দন বার্তায় তিনি বলেন- “এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। তোমাদের এই অর্জন দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম, আত্মত্যাগ এবং স্বপ্নের প্রতিফলন। এই সাফল্য তোমাদের জীবনের নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে।

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তাই শুধু ভালো ফলাফল অর্জনই নয়, নিজেদের সৎ, দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষার পথে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে।”

জননেতা মাইনুল আলম খান কনক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে আগামী দিনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com