কাজী মোস্তফা রুমি: দেশব্যাপী ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইল নাগরপুরের কৃতি সন্তান, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মাইনুল আলম খান কনক।
আজ ৩১ অক্টোবর রোজ শনিবার ফলাফল প্রকাশিত হলে তাৎক্ষণিক এক অভিনন্দন বার্তায় তিনি বলেন- "এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। তোমাদের এই অর্জন দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম, আত্মত্যাগ এবং স্বপ্নের প্রতিফলন। এই সাফল্য তোমাদের জীবনের নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে।
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তাই শুধু ভালো ফলাফল অর্জনই নয়, নিজেদের সৎ, দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষার পথে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে।"
জননেতা মাইনুল আলম খান কনক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে আগামী দিনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬