1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 28, 2026, 3:01 pm
Title :
নাগরপুরে রবি মৌসুমে ফসল উৎপাদন নির্বিঘ্ন রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগরপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচিতে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর সক্রিয় অংশগ্রহণ নাগরপুরে মেডিকেল ক্যাম্প সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চবিতে বৌদ্ধ ছাত্র সংসদের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন ও বিশ্বশান্তি কামনায় আলোচনা সভা নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন ইউএনওর

মিসেস চামেলি আক্তার প্রিয়া
  • Update Time : Tuesday, October 27, 2026
  • 4 Time View

নিজস্ব প্রতিবেদক: মিসেস চামেলি আক্তার প্রিয়া

বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পাবনার ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়নে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় চকিরবিল সংলগ্ন সড়কের পাশে তালের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে ইউএনও উম্মে ইমামা বানিন বলেন, বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ সুরক্ষায় তালের মতো উপকারী গাছ বেশি করে রোপণ করতে হবে। পাশাপাশি রোপণের পর চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করাও জরুরি।

তিনি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মির্জা আব্দুল বাছেদ, পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহা আলম বিএসসি, পুংগলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন এবং পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি মো. এনামুল হক।

এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাঁরা পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ এবং গাছের যথাযথ পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন।

বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com