1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 20, 2026, 3:02 am
Title :
@ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশুলিয়ায় সমাজসেবক দেলোয়ার মীরের ওপর হামলার অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার জাসিম উদ্দীন কলমাকান্দা উপজেলার গর্ব পীরে কামেল হযরত ফকির আনিসুর রহমান কলমাকান্দা সদর ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে প্রার্থী হতে আগ্রহী নাসিমা আক্তার বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে:শামা ওবায়েদ পান খেলে কি সত্যিই শরীরের রক্ত পরিষ্কার হয়? জানুন বৈজ্ঞানিক বাস্তবতা বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ​দোয়ারাবাজারে সাংবাদিক মোতালেব ভূঁইয়ার ওপর বর্বরোচিত হামলা: দোয়ারাবাজার প্রেসক্লাবের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী

ইটাখোলায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী গোলাম রব্বানী

রাব্বি রহমান
  • Update Time : Sunday, October 18, 2026
  • 12 Time View

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে গোলাম রব্বানীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার সন্ধ্যায় ইটাখোলা ইউনিয়ন পরিষদ মাঠে জামায়াতে ইসলামীর ইটাখোলা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এক জনসভায় এ ঘোষণা দেওয়া হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফ।

সভায় বক্তারা দলীয় আদর্শ, সাংগঠনিক কার্যক্রম ও তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণ, নাগরিক সেবার মানোন্নয়ন ও এলাকার উন্নয়নে কাজ করার বিষয়ে বক্তব্য দেন তাঁরা।

এ সময় চেয়ারম্যান পদে গোলাম রব্বানীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান বক্তারা।

জনসভায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com