1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 18, 2026, 8:39 pm
Title :
নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠের সামনে মার্কেট নির্মাণের পরিকল্পনা বন্ধের দাবিতে মানববন্ধন পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের ১ম আন্তঃসার্ভিসেস সাইক্লিং চ্যাম্পিয়নশিপ প্রথম দিনেই সেনাদলের জয়জয়কার, ব্রোঞ্জ জিতলেন আনসারের আবদুল্লাহ নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বিয়ের আগের দিন সৌমিকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ হিলিতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বিজিবি সেক্টর কমান্ডার, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন, মণ্ডপ পরিদর্শনে সেক্টর কমান্ডার

কৌশিক চৌধুরী
  • Update Time : Saturday, October 17, 2026
  • 15 Time View

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপদে ও নির্বিঘ্নে উৎসব উদযাপন নিশ্চিত করতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর ও জয়পুরহাট জেলার ২১১টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২২টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার রামসাগর পূজামণ্ডপ ও সুন্দরা বারোয়ারী পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য জানান।

সেক্টর কমান্ডার বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের প্রতিফলন। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি জানান, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ নজরদারি রাখা হয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

তিনি আরও জানান, দিনাজপুর সেক্টরের আওতাধীন দিনাজপুর ও জয়পুরহাট জেলার মোট ২১১টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে ১৭০টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে ৪১টি পূজামণ্ডপ। এসব মণ্ডপের নিরাপত্তায় ২২টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

গত ১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিজিবি সদস্যরা দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এ সময় পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

সেক্টর কমান্ডার বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা, সহযোগিতা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে গুজবে কান না দেওয়া, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কিছু নজরে এলে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর করে তোলা সম্ভব।

পরিশেষে তিনি সনাতন ধর্মাবলম্বী সকল ভাইবোনকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান এবং সবার জীবন আনন্দ, শান্তি ও সম্প্রীতিতে পরিপূর্ণ হোক—এ কামনা করেন।

কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি
মোবাইল: ০১৭৭৭৪০২৫০৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com