1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 14, 2026, 4:52 pm
Title :
কালিয়াকৈরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ৩৯ নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি রবিউল আওয়াল লাভলু শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী।মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ নাগরপুর সূর্য আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নাগরপুরে মীরনগর ও নঙ্গীনাবাড়িতে গণসংযোগ করেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নড়াইলে দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার সিরাজগঞ্জে বসতঘরে দুর্ধর্ষ চুরি, ২৮ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

নাসিরনগর দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2026
  • 15 Time View

‎খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নাসিরনগরে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, দর্শনার্থীদের সুষ্ঠু চলাচল নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ ‎​মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টায়
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর
উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
‎​ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইরফান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সদস্য এমএ হান্নান এমপি । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কমিশনার ভূমি চৌধুরী বিশ্বনাথ আনন্দ,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসহাক মিয়া।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি মন্ডপে পুলিশ ও আনসার মোতায়েন, নিয়মিত টহল এবং কন্ট্রোল রুম স্থাপন করা হবে। গুজব প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।”
সভা শেষে উপজেলার সকল পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসহাক মিয়া। উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা জামাতের আমির অধ্যাপক একেএম আমিনুল ইসলাম। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণফ্রন্ট ও পুজা উদযাপন ফ্রন্টের নাসিরনগর উপজেলা শাখার  আহ্বায়ক বাদল দেব ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণফ্রন্টের সদস্য সচিব ফটিক চন্দ্র রায় লিটন ও পুজা উদযাপন ফ্রন্ট নাসিরনগর উপজেলা শাখার সদস্য সচিব তাপস দাস প্রমুখ।
এসময় সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নাসিরনগরের ঐতিহ্য। প্রতিবছরের ন্যায় এবারও সকল ধর্মের মানুষের সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে। পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, মন্ডপে মন্ডপে নিয়োগের বিষয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com