1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 12, 2026, 9:57 am
Title :
কালিয়াকৈরে পিচঢালাই রাস্তা এখন কাদার সাগর যশোর রেলগেটে মাদক কারবারের বিস্তারের অভিযোগ, শতাধিক ব্যক্তির সিন্ডিকেটের দাবি জনস্বাস্থ্য দপ্তরেই অস্বাস্থ্যকর পরিবেশ, দুর্গন্ধে অতিষ্ঠ জনতা দামুড়হুদায় গ্রাম আদালত সক্রিয় করতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় পীরগাছায় অন্যের লাইসেন্স নম্বরে জমির দলিল রেজিস্ট্রির অভিযোগ, তদন্তের দাবি সাংবাদিক আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন বৈরাগ ইউপি চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেতে মামুন খানের তথ্য-উপাত্ত জমা উখিয়ায় এসআরবি-১৫ এর বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে বিএনপি নেতা খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল) এর গভীর শোক রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ

হাতিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

মুহিদুল ইসলাম হিমেল
  • Update Time : Sunday, October 11, 2026
  • 13 Time View

 

মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

প্রশিক্ষণের প্রথম ব্যাচে বুড়িরচর ইউনিয়নের ১৪ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজার অংশ নেন। প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের প্রত্যেককে ট্যাব দেওয়া হয়। এসব ট্যাব ব্যবহার করে কীভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও অনলাইনে সাবমিট করতে হবে, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ছালাহউদ্দিন শিকদার ফ্যামিলি কার্ড প্রকল্পের সামগ্রিক ধারণা, প্রশিক্ষণের নীতিমালা ও উদ্দেশ্য তুলে ধরেন।

প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহকারীদের প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে সঠিকভাবে তথ্য সংগ্রহ ও জমা দেওয়ার দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহের প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com