1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 12, 2026, 8:02 am
Title :
দামুড়হুদায় গ্রাম আদালত সক্রিয় করতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় পীরগাছায় অন্যের লাইসেন্স নম্বরে জমির দলিল রেজিস্ট্রির অভিযোগ, তদন্তের দাবি সাংবাদিক আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন বৈরাগ ইউপি চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেতে মামুন খানের তথ্য-উপাত্ত জমা উখিয়ায় এসআরবি-১৫ এর বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে বিএনপি নেতা খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল) এর গভীর শোক রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ একটি জরুরি বিজ্ঞপ্তি ১৩ কোটি টাকা বরাদ্দ,তবু বেহাল কসবা-আখাউড়া সড়ক;দুর্ভোগে কয়েক লাখ মানুষ খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Saturday, October 10, 2026
  • 3 Time View

মোঃ আবদুল্লাহ,বুড়িচং কুমিল্লা: হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং থানার উদ্যোগে উপজেলার ৪৩টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ অক্টোবর বিকেল ৪টায় বুড়িচং থানার হল রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান। সভা সঞ্চালনা করেন থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল হক।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিত বড়ুয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ, থানার সেকেন্ড অফিসার রাকিবুল হাসান, উপপরিদর্শক (এসআই) পলাশ ও এসআই লিটন।
এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে বক্তব্য দেন শম্ভু রঞ্জন চৌধুরী, বিরাজ কুমার ভট্টাচার্য, অ্যাডভোকেট কিংকর দেবনাথ, মধুসূদন বিশ্বাস, সেন্টু ঘোষ, স্বপন সাহা ও শ্যামল সামন্ত।
সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com