1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 11, 2026, 5:48 am
Title :
নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির গভীর শোক শিবপুরে মাদকসহ ইমন গ্রেপ্তার, ডাকাতির মামলায় সাইফুল আটক টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আনন্দমুখর দুর্গাপূজা উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন: ভিপি ওমর কৃষ্ণ দাস ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু রেখে লোকসানে কৃষক-ব্যবসায়ীরা কেজিতে খরচ ১৯–২০ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকায় বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা নাসিরনগরের কচুয়ায় সৈয়দ মিরাণ শাহ তাতাঁরী রঃ এর মাজারের দান বাক্সের টাকা গরিব ও অসহায়ের মাঝে বিতরণ পালংখালীতে মাদক ও সার চোরাচালান রোধে ‘প্রত্যয়’-এর সচেতনতামূলক কর্মসূচি বুড়িচংয়ে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা আবু নাছের মুন্সী কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সিএনজিচালক সুমন গ্রেপ্তার

বুড়িচংয়ে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা আবু নাছের মুন্সী

মোঃ আবদুল্লাহ
  • Update Time : Friday, October 9, 2026
  • 28 Time View

মোঃ আব্দুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)

কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সী। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা মোকাবিলা করে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন আবু নাছের মুন্সী। তাঁর সমর্থকদের দাবি, দলের কঠিন সময়েও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে বুড়িচংয়ের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং শান্তিপূর্ণ ও আধুনিক উপজেলা গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চান তিনি।

আবু নাছের মুন্সী বলেন, “জনগণের ভালোবাসা ও মূল্যবান ভোটে নির্বাচিত হলে বুড়িচংয়ের সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করব। বুড়িচংকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান। এ জন্য দল-মতনির্বিশেষে বুড়িচংয়ের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন তিনি।

নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির এই নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com