1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 6, 2026, 9:53 pm
Title :
যানজট নিরসনে বণিক সমিতির সহযোগিতায় নাগরপুর বাজারে প্রশাসনের তাৎক্ষণিক পরিদর্শন ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমনের পাশে সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রতিষ্ঠাতা-প্রধান অধীর বড়ুয়া বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা পতেঙ্গায় মায়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক মৌচাক লোহাকোর মাজারে মাদক কারবারের অভিযোগ একাধিক মামলার আসামি রোমান এখনো ধরাছোঁয়ার বাইরে, উদ্বিগ্ন এলাকাবাসী সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের অনুষ্ঠান ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

যুক্তরাষ্ট্রে প্রবাসী সুনামগঞ্জবাসীর গৌরব: ডেপুটি মেয়র আবু সুফিয়ান’কে জেলা জনকল্যাণ সমিতির সংবর্ধনা

Reporter Name
  • Update Time : Monday, October 5, 2026
  • 18 Time View

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় প্রবাসী বাঙালি আবু সুফিয়ান কে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি ইউএসএ । রোববার স্থানীয় একটি অভিজাত পার্টি হলে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাটারসন সিটির মেয়র আন্দে সায়েঘ।

​সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতির সভাপতি এড.হাফিজুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসেন ওমর সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ​অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নবনির্বাচিত ডেপুটি মেয়রকে শুভেচ্ছা জানান জেলা জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ। পরে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

​সংবর্ধনার জবাবে আবু সুফিয়ান বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি পুরো প্রবাসী বাংলাদেশি এবং আমার জন্মভূমি সুনামগঞ্জের মানুষের অর্জন। প্রবাসের মাটিতে আপনারা যে ভালোবাসা ও সমর্থন আমাকে দিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। প্যাটারসন সিটির উন্নয়নের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির কল্যাণে আমি সর্বদা কাজ করে যাব। ​অনুষ্ঠানে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের এমন সাফল্য পুরো জাতির জন্য গর্বের। আবু সুফিয়ানের এই অর্জন নতুন প্রজন্মকে প্রবাসে আরও উঁচুতে পৌঁছাতে অনুপ্রাণিত করবে। ​আলোচনা সভা শেষে এক প্রীতিভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা আয়োজনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com