1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 27, 2026, 11:49 pm
Title :
নাগরপুর বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে এমপি রবিউল আওয়াল লাভলু, ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ গাইবান্ধায় রাস্তা অবরোধ করে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মানববন্ধন চুরির অপবাদে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে খাবার তুলে দিল মেয়ে; মুক্ত হলেন বাবা সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ পিতা-পুত্র আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে চোরের বিচার হোক, বাবাকে নয়—মেয়ের ভালোবাসায় থেমে গেল জনতার হাত আশুগঞ্জে চাচার ঘর থেকে অচেতন অবস্থায় ভাতিজী উদ্ধার, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিয়ে গণশুনানি

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • Update Time : Friday, September 25, 2026
  • 25 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল  করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে (২৫ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর দিক নির্দেশনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নাগরপুর বাসস্ট্যান্ড থেকে শুরু  হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাচাঁ বাজারে   এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।

উক্ত সভায় বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো.রফিজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, সদস্য রফিকুল ইসলাম দীপন, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভার:) নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব (ভার:) নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান লাভলু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো.জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুর রহমান মনির হোসেন প্রমূখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে একটি মহল  পরিকল্পিতভাবে নানা চক্রান্ত ও সন্ত্রাস চালিয়ে  যাচ্ছে। দেশবিরোধী এধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্যকর পরিস্থিতি রাজপথে থেকে কঠোর হস্তে দমন করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com