1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 4, 2026, 10:01 pm
Title :
রাজবাড়ীতে রক্তদাতা ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আইনের শাসন প্রতিষ্ঠা কি বর্তমান সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ? রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি গ্রেপ্তারকৃত জামায়াত নেতা আখতারুজ্জামানের মুক্তি ও বিমানবন্দরে সিন্ডিকেট বন্ধের দাবিতে বিক্ষোভ নান্দনিক,আধুনিক ও জনবান্ধব সিংচাপইড় ইউনিয়ন গড়ার প্রত্যয়- মোহাম্মদ জমিরুল হক সংসদ সদস্য হতে শিক্ষাগত যোগ্যতা নেই, ইউনিয়ন পরিষদের সদস্য হতে কেন এত প্রশ্ন? পূর্বধলা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল যশোরে চেয়ারম্যান প্রার্থী তাই আয়কর উকিলকে হুমকি ও চাঁদাদাবির অভিযোগ বিএনপির কয় নেতার বিরুদ্ধে নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু আমানউল্লাহ পাড়া এফসি খেলোয়াড়দের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরীর জার্সি উপহার

৪২ বিজিবি এর পৃথক ০৩টি বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল,ফেন্সিবিল উদ্ধার

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 15 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক ০৩টি বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বিরল ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল সীমান্তে ভারতীয় ফেন্সিবিল উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১০ আগস্ট ২০২৬, রাত ২১৪০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ মৌচোষা বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৯/৫-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চৌধুরীপাড়া লিচুবাগান নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া গত ১০ আগস্ট ২০২৬, রাত ২৩২০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বৈরচুনা বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৫/৩-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌপাইল নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাছাড়া অদ্য ১১ আগস্ট ২০২৬, রাত ০৩১০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পার্বতীপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৪/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোচাল নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় ফেন্সিবিল উদ্ধার করা হয়।

আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৫২,১০০/- (বায়ান্ন হাজার একশত) টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com