1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 4, 2026, 10:01 pm
Title :
রাজবাড়ীতে রক্তদাতা ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আইনের শাসন প্রতিষ্ঠা কি বর্তমান সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ? রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি গ্রেপ্তারকৃত জামায়াত নেতা আখতারুজ্জামানের মুক্তি ও বিমানবন্দরে সিন্ডিকেট বন্ধের দাবিতে বিক্ষোভ নান্দনিক,আধুনিক ও জনবান্ধব সিংচাপইড় ইউনিয়ন গড়ার প্রত্যয়- মোহাম্মদ জমিরুল হক সংসদ সদস্য হতে শিক্ষাগত যোগ্যতা নেই, ইউনিয়ন পরিষদের সদস্য হতে কেন এত প্রশ্ন? পূর্বধলা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল যশোরে চেয়ারম্যান প্রার্থী তাই আয়কর উকিলকে হুমকি ও চাঁদাদাবির অভিযোগ বিএনপির কয় নেতার বিরুদ্ধে নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু আমানউল্লাহ পাড়া এফসি খেলোয়াড়দের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরীর জার্সি উপহার

সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 66 Time View

ওবায়দুর রহমান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। শুধু পাসের হারেই নয়, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েদের আধিপত্য দেখা গেছে। উপজেলায় মোট ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও তাদের মধ্যে ছেলে মাত্র তিনজন। শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক প্রেক্ষাপট, অতিরিক্ত মোবাইল আসক্তি, অনলাইন জুয়া, মাদক ও কিশোর গ্যাংসহ নানা কারণে ছেলেরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে জান্নাতুল মাওয়া জিপিএ-৫ পেয়েছে। সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় থেকে হুমাইরা ইসলাম ও লামিয়া আক্তার, বিভাগদী উচ্চ বিদ্যালয় থেকে জাকিয়া বিনতে জাহিদ এবং জয়ঝাপ উচ্চ বিদ্যালয় থেকে সারা মিলা ও ফারিহা তাবাচ্ছুম জিপিএ-৫ পেয়েছে।

এ ছাড়া কাগদি মুরুটিয়া বিদ্যালয় থেকে মৌ রায় শশী এবং বড়খারদিয়া উচ্চ বিদ্যালয় থেকে সর্বাধিক পাঁচজন জিপিএ-৫ পেয়েছে। তারা হলেন-সৈয়দা সামিয়া ইসলাম, মোসা. সাদিয়া খানম, সৈয়দা মেজবা ও সামিয়া খানম।
সমমান পরীক্ষায় ভাবুকদিয়া ঠেনঠেনিয়া ফাজিল মাদ্রাসা থেকে তাহমিদা সুলতানা ও হাবিবা এবং সালথা দাখিল মাদ্রাসা থেকে আমিরুল ইসলাম জিপিএ-৫ পেয়েছে।

সালথা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকেও পাঁচজন জিপিএ-৫ পেয়েছে। তারা হলেন-মারিয়া মোহনা, শ্রাবণী বিশ্বাস, লামিয়া ইসলাম, মোসা. ছাবিনা ও ইদ্রজিত শীল।

এবার উপজেলায় মোট পাসের হার ছিল প্রায় ৬০ শতাংশ। পাসের হারে এগিয়ে রয়েছে সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৭ দশমিক ২৭ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার পশ্চিম বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির পাসের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

ফলাফলে মেয়েদের এগিয়ে থাকার বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বেশির ভাগ বাবা-মা সন্তানের পড়াশোনার বিষয়ে যথেষ্ট সচেতন নন। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে উচ্চশিক্ষার চেয়ে প্রবাসে যাওয়ার প্রবণতাকে বেশি গুরুত্ব দেন অনেক অভিভাবক।

এ ছাড়া অতিরিক্ত মোবাইল আসক্তি, মাদক ও অনলাইন জুয়ার মতো বিষয়ও ছেলেদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে। বর্তমানে ছেলে ও মেয়েদের মধ্যে পড়াশোনা কিংবা ভালো ফল করার প্রতিযোগিতাও তেমন দেখা যাচ্ছে না। অভিভাবকদের সচেতনতার পাশাপাশি ছেলেদেরও পড়াশোনায় মনোযোগী হওয়ার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী বলেন, বর্তমানে ছেলেদের তুলনায় মেয়েদের শিক্ষক ও অভিভাবকদের প্রতি ভক্তি বেশি। পাশাপাশি অতিরিক্ত মোবাইল আসক্তি এবং পড়াশোনার প্রতি আগ্রহ কম থাকায় ছেলেরা পিছিয়ে পড়ছে।

তিনি বলেন, বর্তমানে ছেলেরা পারিবারিক কাজকর্মে বেশি সময় দিচ্ছে। পড়াশোনা করে ভবিষ্যতে ভালো চাকরি করবে-এমন প্রবণতাও তাদের মধ্যে কম দেখা যাচ্ছে। অভিভাবকেরা সন্তানের প্রতি সচেতন হলে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হলে সবার ফলাফল আরও ভালো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com